ঢাকা, ফেব্র"য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বকাপের প্রস্তুতি যেন ব্যাহত না হয় সেজন্য বিএনপির ডাকা সোমবারের হরতাল প্রত্যাহারের অনুরোধ জানিয়েছেন এইচএম এরশাদ।
তিনি বলেছেন, "বিশ্বকাপের প্রস্তুতি চলছে পুরোদমে- এমন সময়ে সোমবার হরতাল ডেকেছে বিরোধী দল [বিএনপি]। আমি তাদের অনুরোধ করবো এ হরতাল প্রত্যাহার করুন।"
শনিবার বিকালে জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তন অডিটোরিয়ামে বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ কথা বলেন এরশাদ।
"আমি রাজনীতিক হিসেবে নয়, একজন ক্রীড়াপ্রেমী হিসেবে বিরোধী দলকে বলতে চাই খেলাধুলাকে রাজনীতির ঊর্দ্ধে রাখুন। হরতাল ডেকে ঠিক কাজ করেননি," বলেন এরশাদ।
তিনি বলেন, "বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশে যে অতিথিরা আসছেন, তারা এ হরতালকে স্বাভাবিকভাবে নেবেন না।
"ক্রিকেটের সর্বোচ্চ আসরের আগে হরতাল ডেকে তারা দেশের ভাবমূর্তির ক্ষতি করছেন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/পিডি/১৯৩৪ ঘ.
bdnews24