ঢাকা, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের তিন বছর পূর্তির আগে মহাজোট শরিক ১৪ দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ বৈঠক হয়। বৈঠকে বোমাবাজি ও সন্ত্রাস বন্ধে কর্মসূচি এবং জোটের ঐক্য জোরদারের বিষয়ে মতৈক্য হয় বলে নেতারা জানিয়েছেন।
বৈঠকে ১৪ দলের নেতাদের মধ্যে অংশ নেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়–য়া, ওয়ার্কার্স পার্টির নেতা বিমল বিশ্বাস প্রমুখ।
আওয়ামী লীগ নেতাদের মধ্যে ছিলেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী, মতিয়া চৌধুরী, উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ প্রমুখ।
এর আগে সর্বশেষ গত ৬ ফেব্র“য়ারি ১৪ দলের সঙ্গে আওয়ামী লীগের বৈঠক হয়েছিলো।
১৪ দলের নেতারা দীর্ঘদিন ধরে মহাজোটের বৈঠকের জন্য আওয়ামী লীগের প্রতি আহ্বান জানিয়ে আসছিলো। মঙ্গলবার সকালেও এক কর্মসূচিতে ইনু বৈঠকের তাগিদ দেন। এর মধ্যেই গণভবনে এ বৈঠক হলো।
সভাশেষে ইনু সাংবাদিকদের বলেন, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় বোমাবাজি ও সন্ত্রাসের মাধ্যমে বিএনপি-জামায়াত জোট দেশে অস্থিতিশীলতা সৃষ্টির পাঁয়তারা করছে। তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।
যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবিতে জোটগতভাবে কর্মসূচি দেওয়া হবে বলেও জানান ইনু ও তোফায়েল।
প্রধান বিরোধী দল বিএনপির জোট স¤প্রসারণের প্রেক্ষাপটে সোমবার বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নেতাদের সঙ্গে বৈঠক করেন শেখ হাসিনা। এর পরদিনই ১৪ দলের নেতাদের সঙ্গে বসলেন।
বিডিনিউজহ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/২৩৪০ ঘ.
bdnews24