ঢাকা, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোায়েন্টিফোর ডটকম)- ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপিকর্মীদের লাঠিপেটা এবং তারপর ঢাকায় বোমাবাজি ও আগুনের প্রেক্ষাপটে দলের নীতি-নির্ধারকদের বৈঠকে ডেকেছেন খালেদা জিয়া।
জাতীয় স্থায়ী কািমটির জরুরি এই বৈঠক রাত সাড়ে ৮টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে হবে বলে খালেদার প্রেসসচিব মারুফ কামাল খান জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জরুরি এই বৈঠকে সার্বিক পরিস্থিতি ও করণীয় নিয়ে আলোচনা হবে।”
রোব্বার সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকায় বিক্ষিপ্ত বোমা বিস্ফোরণে এক জন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন; আগুন দেওয়া হয়েছে অন্তত চারটি গাড়িতে। সিলেটে গাড়িতে আগুন দেওয়ায় এক বাসযাত্রী মারা গেছেন।
বিএনপির দাবি, তাদের অনুষ্ঠান বানচালের উদ্দেশ্যে সরকার এসব করিয়েছে। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, খালেদা জিয়ার নির্দেশে বিএনপিকর্মীরাই এ সব ঘটনা ঘটিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৬৪৪ ঘ.
bdnews24