২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিসাদের মুক্তি দাবি করেছেন ২৫০ সাংবাদিক

খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খানের ছেলে রিসাদ খানের অবিলম্বে মুক্তি দাবি করে বিবৃতি দিয়েছেন আড়াইশ সাংবাদিক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2011, 02:53 PM

Updated : 24 Aug 2022, 05:23 PM

ঢাকা, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খানের ছেলে রিসাদ খানের অবিলম্বে মুক্তি দাবি করে বিবৃতি দিয়েছেন আড়াইশ সাংবাদিক। বিভিন্ন জাতীয় দৈনিক ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের বৃহস্পতিবার দেওয়া ওই বিবৃতিতে রিসাদকে গ্রেপ্তার ও তাকে পুলিশ হেফাজতে নেওয়ায় উদ্বেগ প্রকাশ করা হয়। নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের পোস্টারসহ রিসাদকে গত সপ্তাহে রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করে পুলিশ। বিবৃতিতে স্বাক্ষরকারী সাংবাদিকদের মধ্যে রয়েছেন- আমার দেশ পত্রিকার উপ-সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, নয়া দিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিন, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজী, মহাসচিব শওকত মাহমুদ, নিউ নেশনের সম্পাদক মোস্তফা কামাল মজুমদার, দিনকাল সম্পাদক রেজোয়ান সিদ্দিকী, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস শহিদ, সাধারণ সম্পাদক মুহাম্মদ বাকের হোসাইন, সাংবাদিক আমানুল্লাহ, সৈয়দ মাহমুদ, এরশাদ মজুমদার, গোলাম মহিউদ্দিন, এলাহী নেওয়াজ খান, মাহমুদ শফিক, মাসুদুর রহমান খলিলী, শাহ আহমেদ রেজা, মুন্সি আবদুল মান্নান, সরদার ফরিদ আহমেদ, হাসান হাফিজ, বাংলা ভিশনের উপদেষ্টা (বার্তা) আবদুল হাই সিদ্দিকী, বার্তা সম্পাদক রুহুল আমীন রুশদ, এনটিভি’র চিফ অব করেসপনডেন্ট জহিরুল আলম, জাতীয় প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক নুরুল হাসান খান, কাদের গনি চৌধুরী, নয়া দিগন্তের হারুন জামিল প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২০৪৭ ঘ.