২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘গোপালগঞ্জের এ মেয়ে তীক্ষ্ণ বুদ্ধির’

সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলের পথ বন্ধ করে শেখ হাসিনা কৃতিত্বের কাজ করেছেন বলে মন্তব্য করেছেন কারাবন্দি বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2011, 04:13 PM

Updated : 24 Aug 2022, 05:00 PM

ঢাকা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলের পথ বন্ধ করে শেখ হাসিনা কৃতিত্বের কাজ করেছেন বলে মন্তব্য করেছেন কারাবন্দি বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানির সময় প্রধানমন্ত্রীকে নিয়ে সাকা চৌধুরী বলেন, “তিনি সর্বোচ্চ কৃতিত্বের দাবি রাখেন। আমি তাকে অভিনন্দন জানাই। “গোপালগঞ্জের এই মেয়েটি সত্যিই তীক্ষ্ণè বুদ্ধির অধিকারী, মাননীয় বিচারক।” বিগত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে কারানির্যাতনের কথা স্মরণ করে এ কথা বলেন বিএনপির সংসদ সদস্য সালাউদ্দিন কাদের, যার দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ছিলেন দেশের প্রথম সামরিক আইন প্রশাসক। সেনাবাহিনীর প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, “দারোয়ান ঘরে ঢুকে মালিককে খেদায়ে দেবে এটা কীভাবে মেনে নেওয়া যায়। “তবে এ সংশোধনী এ ধরনের ক্ষমতা দখল প্রতিহত করবে। তা সে সরাসরি সেনাবাহিনী হোক কিংবা তার বেসামরিক মুখোশ- গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে যেমনটি হয়েছিলো।” একাত্তরের যুদ্ধাপরাধের অভিযোগে আটক সালাহউদ্দিন কাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার পক্ষের একটি আবেদনের শুনানিতে আওয়ামী লীগ প্রধানের প্রশংসা করেন। ট্রাইব্যুনালে কোনো আইনজীবী না রেখে নিজেই শুনানিতে অংশ নিচ্ছেন তিনি। শেখ হাসিনাকে নিয়ে ওই মন্তব্যের পর তাকে এ বিষয়ে কথা বলা থেকে বিরত থাকার জন্য ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক বলেন, “দয়া করে এখানে রাজনৈতিক বিষয় আনবেন না।” তখন নিজের বক্তব্যের পক্ষে ব্যাখ্যা দেওয়া শুরু করেন সাকা চৌধুরী। বিডিনউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএইচ/এমআই/২২১০ ঘ.