২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারেককে নিয়ে তথ্যচিত্র

তারেক রহমানকে নিয়ে একটি তথ্যচিত্র তৈরি করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2011, 03:46 PM

Updated : 24 Aug 2022, 04:48 PM

ঢাকা, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তারেক রহমানকে নিয়ে একটি তথ্যচিত্র তৈরি করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। তারেকের জন্মদিনে রোববার রাতে গুলশানের কার্যালয়ে এক অনুষ্ঠানে তথ্যচিত্রের সিডির মোড়ক উন্মোচন করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ২০ মিনিটের এই তথ্যচিত্রটির শিরোনাম- 'বাংলাদেশের অহংকার'। তথ্যচিত্রে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার রাজনীতিতে আসার পটভূমি, মুক্তিযুদ্ধ, তৃণমূল পর্যায়ে তারেক রহমানের রাজনীতির বিভিন্ন ভিডিওচিত্র ও বক্তব্য তুলে ধরা হয়েছে। বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক বর্তমানে যুক্তরাজ্যে রয়েছে। তার বিরুদ্ধে দেশে এক ডজনের বেশি মামলা রয়েছে। তথ্যচিত্রের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবউন নবী খান, সাধারণ সম্পাদক মীর শরফত আলী সপু ও সাংগঠনিক সম্পাদক শফিউল আলম বাবু উপস্থিত ছিলেন। সোহেল বলেন, "তারেক রহমান আমাদের অহংকার। তার বিরুদ্ধে অপপ্রচারের জবাব আমরা এই তথ্যচিত্রের মাধ্যমে দেবে।" তথ্যচিত্রটি স্বেচ্ছাসেবক দল সারাদেশে প্রচার করবে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/২১৪৪ ঘ.