২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভা সোমবার

ক্ষমতাসীন বাংলাদেশ আওয়ামী লীগ সংসদীয় বোর্ডের সভা সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় দলীয় সভানেত্রীর সরকারি বাড়ি গণভবনে অনুষ্ঠিত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2011, 02:58 PM

Updated : 24 Aug 2022, 04:48 PM

ঢাকা, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষমতাসীন বাংলাদেশ আওয়ামী লীগ সংসদীয় বোর্ডের সভা সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় দলীয় সভানেত্রীর সরকারি বাড়ি গণভবনে অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন। সভায় বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করবেন। মৃণাল জানান, দলের সংসদীয় বোর্ডের সভা গণভবনে সন্ধায় অনুষ্ঠিত হবে। বোর্ডের সব সদস্যকে সভায় আসার জন্য অনুরোধ জানানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএইচসি/এমআই/২০৫৫ ঘ.