২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারেকের জন্মদিনে চারটি কেক

৪৭ পাউণ্ডের ৪টি কেক কেটে দলের জ্যেষ্ঠ ভাইসন চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উদযাপন করেছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2011, 05:29 PM

Updated : 24 Aug 2022, 04:47 PM

ঢাকা, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ৪৭ পাউণ্ডের ৪টি কেক কেটে দলের জ্যেষ্ঠ ভাইসন চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উদযাপন করেছে বিএনপি। শনিবার রাত ১২টা এক মিনিটে তার গুলশান কার্যালয়ে কেক কাটেন দলের চেয়ারপার্সন খালেদা জিয়া। কেক কাটার পর লন্ডনে থাকা তারেকের সঙ্গে তিনি টেলিফোনে কয়েক মিনিট কথা বলেন। এসময় বিএনপির বেশ কয়েকজন নেতাও কথা বলেন তারেকের সঙ্গে। কেক চারটি হলো বিএনপি, মহানগর বিএনপি, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের। নেতা-কর্মীদের অনেকে তাদের প্রিয় নেতা তারেকের জন্য ফুল নিয়ে আসে। ২০ নভেম্বর তারেকের বয়স ৪৫ পূর্ণ হচ্ছে। গুলশান কার্যালয়ে অনুষ্ঠানে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমেদ, এম কে আনোয়ার, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান আর এ গণি, সহসভাপতি চৌধুরী কামাল ইবনে ইউসুফ, আবদুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, চেয়ারপার্সনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী, অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, শামসুজ্জামান দুদু, শওকত মাহমুদ, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু, মোহাম্মদ শাহজাহান, মাহাবুব উদ্দিন খোকন, সালাইদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীসহ কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। তারেক রহমানের জন্মদিন পালন উপলক্ষে রাত ১১টা থেকে গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে নেতা-কর্র্মীদের সমাবেশ ঘটে। হাজার হাজার নেতা-কর্মী 'শুভ শুভ জন্মদিন, তারেক ভাইয়ের জন্মদিন' শ্লোগান দেয়। জন্মদিনের এ অনুষ্ঠান www.bnplive.com-এ সরাসরি স¤প্রচার হয়। গুলশানের কার্যালয়ের নিচ তলায় নেতা-কর্মীদের উপস্থিতিতে খালেদা জিয়া চারটি কেক কাটেন। তারেক রহমান বর্তমানে লন্ডনে অবস্থান করছেন। বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ৭ মার্চ তাকে গ্রেপ্তার করা হয়। সুপ্রিম কোর্ট থেকে জামিন নিয়ে একই বছরের ১১ সেপ্টেম্বর তিনি চিকিৎসার জন্য সপরিবারে লন্ডনে যান। এতিমখানায় চারটি কেক অনুষ্ঠান শেষে খালেদা জিয়া চারটি কেক এতিমখানায় পাঠিয়ে দেওয়ার নির্দেশ দেন বলে জানান বিএনপির মহানগর সদস্য সচিব আবদুস সালাম। তিনি জানান, মহানগরের ১০০টি ওয়ার্ড কমিটি তারেক রহমানের জন্মদিনের কেক কাটার অনুষ্ঠান করেছে। এছাড়া শনিবার দুপুরে যুবদল নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে ও মহিলা দল ভাসানী মিলনায়তনে তারেক রহমানের জন্মদিনের কেক কাটেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় মহিলা দলের সভাপতি নুরে আরা সাফা, সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাধারণ সম্পাদক সাইফুল আলম নিরব প্রমুখ উপস্থিত ছিলেন। শনিবার রাত সাড়ে ৮টায় নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছাত্রদল উত্তরের আয়োজনে উন্মুক্ত কনসার্ট হয়। এতে কেন্দ্রীয় প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল, উত্তর সভাপতি কামাল আনোয়ার আহমেদ, সাধারণ সম্পাদক আবুল মনুসুর খান দিপক নেতারা উপস্থিত ছিলেন। জন্মদিনের কর্মসূচি তারেক রহমানের জন্মদিন উপলক্ষে রোববার সকাল ১০টায় নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ডক্টর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) উদ্যোগে দিনব্যাপী মেডিক্যাল ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি হবে। দুপুর ৩টায় যুবদল কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের করবে। এছাড়া রাতে গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে স্বেচ্ছাসেবক দল তারেক রহমানের ওপর প্রামাণ্য চিত্র প্রদশর্নী করবে। তারেকের জন্মদিন উপলক্ষে রোববার সকালে বগুড়ায় দিনব্যাপী কমসূচির উদ্বোধন করবেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/০০৫১ ঘ.