২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন খালেদা

দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2011, 04:57 AM

Updated : 24 Aug 2022, 04:45 PM

ঢাকা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রোববার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক হবে বলে খালেদার প্রেসসচিব মারুফ কামাল খান সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। রাত ৮টায় এই বৈঠক শুরু হবে। বৈঠকে দেশের সর্বশেষ অবস্থাসহ রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনা হবে বলে মারুফ জানান। অক্টোবরে রোড মার্চ কর্মসূচি শুরুর পর এটি বিএনপির স্থায়ী কমিটির প্রথম বৈঠক। গত ১০-১১ অক্টোবর সিলেট ও ১৮-১৯ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জ অভিমুখে রোড মার্চ করেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল ও সরকারের পদত্যাগের দাবিতে সারা দেশে জনমত সৃষ্টির লক্ষ্যে আগামীতে খুলনা ও চট্টগ্রাম অভিমুখে রোড মার্চের পরিকল্পনা রয়েছে বিএনপির। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১০৫৩ ঘ.