২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় শ্রমিক নেতা হত্যাকারীদের গ্রেপ্তার দাবি

খুলনায় শ্রমিক নেতা মোদাচ্ছের হোসেন হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবি করেছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2011, 01:17 PM

Updated : 24 Aug 2022, 04:37 PM

খুলনা, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনায় শ্রমিক নেতা মোদাচ্ছের হোসেন হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবি করেছে বিএনপি। শনিবার সকাল ১১টায় নগরীর কে ডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে এ দাবি জানানো হয়। মহানগর বিএনপি সভাপতি সাংসদ নজরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে সভায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এম নুরুল ইসলাম দাদু ভাই, মনিরুজ্জামান মনি, এস এম শফিকুল আলম মনা, সাহারুজ্জামান মোর্ত্তজা, কাজী সেকেন্দার আলী ডালিম, নিহত শ্রমিক নেতার ছেলে মো. আরিফ হোসেন প্রমুখ বক্তব্য দেন। সমাবেশ শেষে একটি মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বৃহস্পতিবার দুর্বৃত্তের গুলিতে মহেশ্বরপাশা খাদ্য গুদাম (সিএসডি) ওয়ার্কার্স ইউনিয়ন সভাপতি ও ১ নম্বর ওয়ার্ড বিএনপির শ্রম সম্পাদক মোদাচ্ছের হোসেন নিহত হন। এর আগে গত ২৫ জুন মহেশ্বরপাশা খাদ্য গুদামের শ্রমিক আবদুস সালামকে কুপিয়ে হত্যা করা হয়। এছাড়া আরো তিন শ্রমিককেও হত্যার চেষ্টা করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৯১১ ঘ.