২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে পুলিশ-ছাত্রদল সংঘর্ষ, ওসিসহ আহত ১৫

সিলেটের বিশ্বনাথ উপজেলায় পুলিশ ও ছাত্রদলের সংঘর্ষে ওসিসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2011, 01:58 PM

Updated : 24 Aug 2022, 04:33 PM

সিলেট, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের বিশ্বনাথ উপজেলায় পুলিশ ও ছাত্রদলের সংঘর্ষে ওসিসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। রোববার বিকালে বিশ্বনাথ বাজারে ছাত্রদলের মিছিলে পুলিশ বাধা দিলে এ সংঘর্ষ হয়। এ ঘটনায় পুলিশ পাঁচজনকে আটক করেছে। আহতরা হলেন বিশ্বনাথ থানার ওসি (তদন্ত) চান মিয়া, এসআই সুব্রত, মুমিনুল ইসলাম, এএসআই আবু মুরশেদ, গোলাম মোস্তফা, কনস্টেবল জামাল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গৌছ খান, জেলা ছাত্রদলকর্মী আবদুল কাইয়ূম, যুবদলকর্মী সুরমান খান, ছাত্রদলকর্মী শেখ ডালিম, আমীর আলী, সামসুদ্দীন, আবদুস শহীদ, ব্যবসায়ী চমক আলী ও এক পথচারী। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীর বরত দিয়ে বিশ্বনাথ থানার ওসি (তদন্ত) চান মিয়া জানান, উপজেলা ছাত্রদল আহ্বায়ক সামসুল ইসলামের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে বিকাল ৪টায় বিশ্বনাথ বাজারে একটি মিছিল বের করে ছাত্রদল। মিছিলটি থানার সামনে এলে পুলিশ বাধা দিলে মিছিল থেকে তাদের উপর হামলা চালানো হয়। পরে পুলিশ লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এছাড়া ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটকও করা হয়। আটক হয়েছেন ছাত্রদলকর্মী মানিক মিয়া, আমীর হামজা, তারেক আহমদ, যুবদলকর্মী আবদুল মুমিন মামুন ও অটোরিকশা চালক এমাদ খান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৫২ ঘ.