২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জ কলেজে ছাত্রলীগের মারামারি

ছাত্রীনিবাস উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে সুনামগঞ্জ সরকারি কলেজে ছাত্রলীগের দু'পক্ষের সংঘর্ষে প্রায় ৪০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2011, 08:31 AM

Updated : 24 Aug 2022, 04:33 PM

সুনামগঞ্জ, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রীনিবাস উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে সুনামগঞ্জ সরকারি কলেজে ছাত্রলীগের দু'পক্ষের সংঘর্ষে প্রায় ৪০ জন আহত হয়েছে। শনিবার বেলা ১২টার দিকে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে চার ছাত্রকে আটক করা হয়েছে। আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সদর থানার ওসি আব্দুল আউয়াল সাংবাদিকদের জানান, ছাত্রীদের হোস্টেল উদ্বোধনের অনুষ্ঠানে বক্তব্য রাখা নিয়ে জেলা ছাত্রলীগ সভাপতি ফজলে রাব্বি স্মরণ এবং জেলা কমিটির নেতা রিজেন আহমদের অনুসারীদের মধ্যে কথা কাটাকাটি থেকে সংঘর্ষ বাঁধে। দু'পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলে পড়ে বলে ছাত্ররা জানায়। পরে পুলিশ গিয়ে উভয় পক্ষকে ক্যাম্পাস থেকে হটিয়ে দেয়। মারামারির বিষয়ে জেলা ছাত্রলীগ সভাপতি ফজলে রাব্বি বলেন, বন্ধুদের মধ্যে সামান্য ঝগড়া নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রিজেন আহমদের অনুসারী ছাত্রলীগ নেতা রাজিব সেন অভিযোগ করেন, "ইচ্ছাকৃতভাবেই ফজলে রাব্বির গ্র"প আমাদের ওপর হামলা চালিয়েছে।" ওসি আউয়াল জানান, সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে চার জনকে আটক করা হয়েছে। কলেজ ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/১৪২৬ ঘ.