সিলেট, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া মঙ্গলবার এক জনসভায় বলেছেন, প্রধানমন্ত্রী কোন ধর্মে বিশ্বাস করেন তিনি তা জানেন না।
সিলেটে চারদলীয় জোটের জনসভায় খালেদা জিয়া বলেছেন, "দুর্গা পূজার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের মা দুর্গা গজে চড়ে এসেছে। তিনি পূজা অনুষ্ঠানে যে কথা বলেছেন, আমরা জানতে চাই- উনি আসলে কোন ধর্মে বিশ্বাসী।"
সংবিধান থেকে আল্লাহর উপর বিশ্বাস ও আস্থা তুলে দেওয়ার সমালোচনা করে তিনি বলেন, "আমাদের প্রধানমন্ত্রী সংবিধান থেকে আল্লাহর উপর বিশ্বাস ও আস্থা তুলে দিয়েছেন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/জিএনএ/২২০০ ঘ.
bdnews24