২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার রোড মার্চ দেখা যাবে ওয়েবসাইটে

বিএনপির ঢাকা-সিলেট রোড মার্চ ওয়েসবাইটে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2011, 09:28 AM

Updated : 24 Aug 2022, 04:29 PM

ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির ঢাকা-সিলেট রোড মার্চ ওয়েসবাইটে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা নেওয়া হয়েছে। রোড মার্চে সিলেটের জনসভায় খালেদা জিয়ার বক্তৃতাসহ বিভিন্ন পথসভা দেখা যাবে বলে জানিয়েছেন বিএনপির সহদপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনি। www.bnplive.com-এই ঠিকানায় তা স¤প্রচার হবে। লতিফ জনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সেন্টার ফর ন্যাশনাল ইন্টারেস্ট (সিএনএন) নামে একটি গবেষণাধর্মী প্রতিষ্ঠানকে ওয়েবসাইটে সম্প্রচারের এ দায়িত্ব দেওয়া হয়েছে। তারা এরই মধ্যে কাজ শুরু করেছে। "এর ফলে বাংলাদেশসহ সারা বিশ্বের বাংলাভাষাভাষী মানুষ বিরোধীদলীয় নেতার রোড মার্চ কর্মসূচি ইন্টারনেটের মাধ্যমে সরাসরি দেখতে পারবেন," বলেন তিনি। ১০ অক্টোবর গুলশানের বাসা থেকে খালেদা জিয়া সকাল সাড়ে ৯টার দিকে সিলেট অভিমুখে রোড মার্চ শুরু করবেন। পথে ছয়টি স্থানে পথসভা এবং পর দিন বিকালে সিলেট শহরের আলীয়া মাদ্রাসা মাঠে জনসভায় বক্তব্য দেবেন খালেদা জিয়া। এর আগে নয়া পল্টনে বিএনপির জনসভা এবং ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে গণঅনশন কর্মসূচিও একই ভাবে স¤প্রচার করা হয়েছিলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৫১৫ ঘ.