২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে মেয়রপ্রার্থী ৮ জনই বৈধ

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আট প্রার্থীর সবার মনোনয়নপত্রই বৈধ বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2011, 10:42 AM

Updated : 24 Aug 2022, 04:28 PM

নারায়ণগঞ্জ, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আট প্রার্থীর সবার মনোনয়নপত্রই বৈধ বলে জানিয়েছে নির্বাচন কমিশন। জমা পড়া মনোনয়নপত্র মঙ্গলবার যাচাই-বাছাই হয় জেলা শহরের চাষাঢ়া জিয়া হল মিলনায়তনে। মেয়র ছাড়াও নয়টি ওয়ার্ডে সংরক্ষিত মহিলা কাউন্সিলার পদে ৫৬ জনের মনোনয়নপত্র বৈধ বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এছাড়া সাধারণ কাউন্সিলার পদের প্রার্থীদের মনোনয়পত্র বুধবার যাচাই-বাছাই হবে। সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত মেয়র প্রার্থীদের যাচাই-বাছাই চলে। রিটার্নিং কর্মকর্তা বিশ্বাস লুৎফর রহমানসহ নির্বাচন কর্মকর্তারা এ প্রক্রিয়ায় অংশ নেন। মেয়রপ্রার্থীরা হলেন- নারায়ণগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ডা. সেলিনা হায়াত আইভী, সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, সাবেক সংসদ সদস্য এস এম আকরাম, জেলা বিএনপির সভাপতি তৈমূর আলম খন্দকার, আওয়ামী ওলামা লীগের বহিষ্কৃত সভাপতি হাবীবুল্লাহ কাঁচপুরী, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন আতিকুর রহমান নান্নু মুন্সী এবং আতিকুল ইসলাম জীবন ও শরীফ মোহাম্মদ। রিটার্নিং কর্মকর্তা বিশ্বাস লুৎফর সাংবাদিকদের বলেন, "নির্বাচন সুষ্ঠুভাবে শেষ করতে প্রার্থীদের মনোনয়নপত্রের সামান্য যে সব ত্র"টি ছিলো, সেগুলো তাৎক্ষণিকভাবে সংশোধনের সুযোগ দেওয়া হয়েছে। তবে কোনো প্রার্থী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। আগামী ৩০ অক্টোবর নবগঠিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণ হবে। ১২ অক্টোবর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬৩৬ ঘ.