কক্সবাজার, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কক্সবাজারের মহেশখালী পৌরসভায় মেয়র নির্বাচিত হয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের 'বিদ্রোহী' প্রার্থী মোকছুদ মিয়া।
পৌর আওয়ামী লীগের সভাপতি মোকছুদ দেড় হাজার ভোটে হারিয়েছেন দলীয় সমর্থন পাওয়া প্রার্থীকে।
বৃহস্পতিবার রাত ১০টা ৫০ মিনিটে ফল ঘোষণা করেন মহেশখালী পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা এ কে এম কাউসার হোসেন।
তিনি জানান, মোকছুদ মিয়া পেয়েছেন ছয় হাজার ৪৪৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সরওয়ার আজম পেয়েছেন চার হাজার ৮৭৯ ভোট।
এই পৌরসভায় মেয়র প্রার্থী ছিলেন আটজন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩২৩ ঘ.
bdnews24