২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী প্রার্থী এগিয়ে

ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে উপনির্বাচনের আংশিক ফলে আওয়ামী লীগ প্রার্থী এগিয়ে আছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2011, 02:47 PM

Updated : 24 Aug 2022, 02:24 PM

ব্রাহ্মণবাড়িয়, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে উপনির্বাচনের আংশিক ফলে আওয়ামী লীগ প্রার্থী এগিয়ে আছেন। বৃহস্পতিবার রাত ৯টা পর্যন্ত এই আসনের ১২৬টি কেন্দ্রের মধ্যে একশ'টির ফল ঘোষণা করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. ইস্তাফিজুল আকন্দ। একশ'টি কেন্দ্রের ফলে আওয়ামী লীগ প্রার্থী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী (নৌকা) পেয়েছেন ৯৭ হাজার ২৪০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মো. খালেদ হোসেন মাহবুব (ধানের শীষ) পেয়েছেন ৬৫ হাজার ৬৬৬ ভোট। আওয়ামী লীগের সংসদ সদস্য লুৎফল হাই সাচ্চুর মৃত্যুতে আসনটি শূন্য হয়। বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া-৩ ও হবিগঞ্জ-১ আসনে উপনির্বাচন হয়েছে। বিরোধীদল বিএনপি কেন্দ্র দখল ও কারচুপির অভিযোগ করলেও নির্বাচন কমিশন বলেছেন, ভোট শান্তিপূর্ণ ও সুষ্ঠু হয়েছে। বিএনপি ব্রাহ্মণবাড়িয়ার পাঁচটি কেন্দ্রে আবার ভোট চেয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৪৪ ঘ.