২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মদনে স্বতন্ত্র প্রার্থী মেয়র নির্বাচিত

নেত্রকোনার মদন পৌরসভায় স্বতন্ত্র প্রার্থী দেওয়ান মোদাচ্ছের হোসেন শফিক মেয়র নির্বাচিত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2011, 02:29 PM

Updated : 24 Aug 2022, 02:24 PM

নেত্রকোনা, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নেত্রকোনার মদন পৌরসভায় স্বতন্ত্র প্রার্থী দেওয়ান মোদাচ্ছের হোসেন শফিক মেয়র নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৮টায় রিটার্নিং কর্মকর্তা মদনের ইউএনও এসএম আব্দুল কাদের এ ফলাফল ঘোষণা করেন। দেওয়াল ঘড়ি প্রতীক নিয়ে শফিক পান ৩ হাজার ৫৩১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী বর্তমান মেয়র শফিকুল আলম তালুকদার মাইক প্রতীক নিয়ে পান ২ হাজার ২০৯ ভোট। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় শন্তিপূর্ণভাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০১৪ ঘ.