২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপনির্বাচনে অনিয়মের অভিযোগ বিএনপির

ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জে উপনির্বাচনে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা কয়েকটি ভোটকেন্দ্র দখল করেছে বলে অভিযোগ করেছে বিএনপি। পৌরসভাগুলোর মধ্যে কক্সবাজার নিয়েও একই অভিযোগ করেছে তারা। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2011, 07:56 AM

Updated : 24 Aug 2022, 02:24 PM

ঢাকা, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জে উপনির্বাচনে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা কয়েকটি ভোটকেন্দ্র দখল করেছে বলে অভিযোগ করেছে বিএনপি। পৌরসভাগুলোর মধ্যে কক্সবাজার নিয়েও একই অভিযোগ করেছে তারা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে বলেন, "দুটি উপনির্বাচনে আওয়ামী লীগের সন্ত্রাসীরা ভোটকেন্দ্র দখল করে আমাদের এজেন্টদের বের করে দিয়েছে। সেখানে তারা নৌকা প্রতীকে জোর-জবরদস্তি করে সিল মারছে।" কক্সবাজার পৌরসভার হাশেমিয়া মাদ্রাসা কেন্দ্রে প্রশাসনের মদদে কেন্দ্র দখল করে ব্যালট পেপারে আওয়ামী লীগের কর্মীরা সিল মারছে বলেও অভিযোগ করেন তিনি। জাতীয় সংসদের দুটি আসন ব্রাহ্মণবাড়িয়া-৩ ও হবিগঞ্জ-১ আসনে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ চলছে, তা শেষ হবে বিকাল ৪টায়। একইভাবে কক্সবাজারসহ ১২টি পৌরসভায়ও ভোট চলছে। ভোটগ্রহণের মাঝামাঝি সময়ে নির্বাচন নিয়ে নয়া পল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রতিক্রিয়া জানালো বিএনপি। অনিয়মের অভিযোগ তুলে নজরুল বলেন, এ বিষয়ে তারা সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তা ও নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করেছেন। ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের বাসুদেব উচ্চ বিদ্যালয়, চিনাই আঞ্জুমান স্কুল অ্যান্ড কলেজ এবং চাপাই মাদ্রাসা কেন্দ্রে অনিয়ম চলছে বলে অভিযোগ বিএনপির। "বাসুদেব উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট ১ হাজার ৯১৭ জন ভোটারের মধ্যে বেলা ১২টার ভেতরে ১ হাজার ১৬৮ ভোট কাস্টিং দেখানো হয়েছে।" বিএনপি বলছে, হবিগঞ্জে নবীগঞ্জ উপজেলার ৭ নম্বর করগাঁও ইউনিয়নের ১১১ নম্বর ছোট সাকুয়া মাদ্রাসা, বাহুবল উপজেলার