ঢাকা, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারের সম্প্রতিক ঘটনা অনুসন্ধানে বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে প্রধান বিরোধী দল বিএনপি।
মঙ্গলবার বিকালে এক আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ এ দাবি জানান।
তিনি বলেন, "আমরা আমলানির্ভর তদন্ত কমিটি চাই না। একজন অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিকে প্রধান করে এবং দু'জন অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ বিচারপতিকে নিয়ে অতি দ্রুত এই তদন্ত কমিটি গঠন করতে হবে।"
বিচার বিভাগীয় তদন্তে বিরোধী দল সরকারকে সহযোগিতা করতে চায় বলেও জানান এই বিএনপি নেতা।
পুঁজিবাজারে টানা দরপতন, বিনিয়োগকারীদের বিক্ষোভ, কারসাজির অভিযোগের প্রেক্ষাপটে মঙ্গলবারই কৃষি ব্যাংকের চেয়ারম্যান খোন্দকার ইব্রাহিম খালেদকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ বিষয়ে সাংবাদিকদের জানিয়েছেন, পুঁজিবাজারে যে সব সমস্যা ও অনিয়ম হয়েছে, তা খতিয়ে দেখবে এ কমিটি। বৃহস্পতিবারের মধ্যে কাজ শুরু করে তিন মাসের মধ্যে প্রতিবেদন জমা দেবে কমিটি।
জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে 'জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম' এর উদ্যোগে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৭৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
পুঁজিবাজারের সা
bdnews24