২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে যুবদল নেতাকে কুপিয়ে জখম

বরিশালের বানারীপাড়ায় যুবদলের স্থানীয় এক নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2011, 04:48 PM

Updated : 24 Aug 2022, 02:22 PM

বরিশাল, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বরিশালের বানারীপাড়ায় যুবদলের স্থানীয় এক নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যা পৌনে ৭টায় উপজেলার নলশ্রী এলাকায় তার ওপর হামলা হয় স্থানীয়রা জানিয়েছে। আহত যুবদল নেতার নাম লোকমান হোসেন (৪২)। তিনি উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের নলশ্রী গ্রামের বাসিন্দা এবং ইউনিয়ন যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক। বানারীপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মাহমুদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও কাউন্সিলর রিয়াজ মৃধাসহ দলের নেতারা হামলাকারীদের গ্রেপ্তার দাবি করেছেন। বিএনপির সহযোগী সংগঠন যুবদলের স্থানীয় এই নেতা বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তিনি সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, তার গ্রামের রসূল ও ইউসুফ পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়েছে। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখান থেকে পাঠানো হয়েছে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। বানরীপাড়া থানার ওসি মেজবাউদ্দিন বলেন, নলশ্রী গ্রাম নদীর ওপারে তারা এখনও ঘটনাটি জানতে পারেননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২৪৬ ঘ.