২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফখরুলের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছালো

বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে দায়ের করা মানহানি মামলায় অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2011, 11:18 AM

Updated : 24 Aug 2022, 02:23 PM

ঢাকা, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম)- বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে দায়ের করা মানহানি মামলায় অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে। আসামির সময় আবেদনে সোমবার ঢাকার মহানগর হাকিম দিলারা আলো চন্দনা আগামী ১৪ মার্চ শুনানির পরবর্তী দিন ধার্য করেছেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল দুপুরে আদালতে হাজির হয়ে শুনানি জন্য সময় আবেদন জানান। মামলাটিতে তিনি বর্তমানে জামিনে রয়েছেন। এক আলোচনা সভায় আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামকে মানসিকভাবে অসুস্থ ও পাগল বলে অভিহিত করায় গত বছরের ১৮ জুলাই ফখরুলের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়। বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি অ্যাডভোকেট আবদুল মালেক ওরফে মশিউর মালেক ওই মামলা দায়ের করেন। ওই বছরের ১৪ জুলাই জাতীয় প্রেসক্লাবে জিয়া পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য দেন ফখরুল। মামলায় বলা হয়, আইন প্রতিমন্ত্রীকে জাতীয় ও আন্তর্জাতিকভাবে হেয়প্রতিপন্ন এবং তার মানসম্মান ক্ষুণ