নোয়াখালী, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নোয়াখালীর সাত পৌরসভার মধ্যে তিনটিতে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মেয়র নির্বাচিত হয়েছেন।
একটি পৌরসভায় নয়টি কেন্দ্রের মধ্যে আট কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এগিয়ে রয়েছেন। তবে একটি কেন্দ্রের ফল স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার রাতে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা ফল ঘোষণা করেন।
বসুরহাট পৌরসভায় আব্দুল কাদের মির্জা সাত হাজার ২০৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত কামালউদ্দিন চৌধুরী পেয়েছেন চার হাজার ২৫০ ভোট।
রিটার্নিং কর্মকর্তা আমজাদ হোসেন ফল ঘোষণা করেন।
চৌমুহনী পৌরসভার রিটার্নিং কর্মকর্তা খন্দকার নূরুল হক জানান, টেলিফোন প্রতীকে মামুনুর রশিদ কিরণ ১৪ হাজার ৫৪৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত জুলফিকার আলী (চশমা) পেয়েছেন নয় হাজার ৩৯৫ ভোট।
চাটখিল পৌরসভায় ছয় হাজার ১১০ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন সিরাজুল ইসলাম চৌধুরী (আনারস)।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত মোস্তফা কামাল (তালা) পেয়েছেন পাঁচ হাজার ৬৩৫ ভোট।
রিটার্নিং কর্মকর্তা শাহীন পারভেজ ফল ঘোষণা করেন।
কবিরহাট পৌরসভায় নয় কেন্দ্রের মধ্যে একটি কেন্দ্রের ফলাফল স্থগিত করা হয়েছে।
আটটি কেন্দ্রের ফল অনুয়ায়ি আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জহিরুল হক রায়হান (দেয়াল ঘড়ি) তিন হাজার ৭৪২ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন।
আর বিএনপি সমর্থিত মোস্তফা ফখরুল ইসলাম দুলাল (আনারস) পেয়েছেন তিন হাজার ৫৯৪ ভোট।
স্থগিতকৃত কেন্দ্রে ভোটের সংখ্যা এক হাজার ৩৩৩।
রিটার্নিং কর্মকর্তা শরিফুল ইসলাম একটি কেন্দ্রের ফল স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসআই/এমএসবি/২২১৯ ঘ.
bdnews24