২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম-সিলেটের ৫৮ পৌরসভায় ভোট শুরু

দেশব্যাপী পৌর নির্বাচনের চতুর্থ দিনে চট্টগ্রাম ও সিলেট বিভাগে ভোট গ্রহণ শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2011, 02:55 AM

Updated : 24 Aug 2022, 02:21 PM

ঢাকা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশব্যাপী পৌর নির্বাচনের চতুর্থ দিনে চট্টগ্রাম ও সিলেট বিভাগে ভোট গ্রহণ শুরু হয়েছে। চট্টগ্রাম বিভাগীয় উপ নির্বাচন কমিশনার এজহারুল হক মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ বিভাগের পৌরসভাগুলোয় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা এ দুই বিভাগের ৫৮ পৌরসভায় ভোট গ্রহণ চলবে। এসব পৌর এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। চট্টগ্রাম বিভাগের ৪২ পৌরসভায় ও সিলেট বিভাগের ১৬ পৌরসভায় ভোট হচ্ছে। ভোটের একদিন আগে সোমবার ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নির্বাচন স্থগিত করে আদালত। চট্টগ্রাম ও সিলেট বিভাগের ১৭ পৌরসভায় ভোটের আগে-পরে চার দিনের জন্য মাঠে রয়েছে সশস্ত্র বাহিনীর সদস্যরা। এসময় দুই বিভাগের আলাদাভাবে ২৬ পৌরসভায় স্টাইকিং ফোর্স হিসেবে বিডিআর সদস্যও স্ট্রাইকিং ফোর্স হিসেবে নিয়োজিত রয়েছে। এরমধ্যে বেশি ঝুকিপূর্ণ বিবেচনায় তিনটি পৌরসভায়- কচুয়া, রাউজান ও রাঙ্গুনিয়ায় সেনা-বিডিআর একসঙ্গে দায়িত্ব পালন করছে। নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। ভোটারদের নির্বিঘে