২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে ৪ বিএনপি, আ.লীগ ও বিদ্রোহী ২

জামালপুরের ছয়টি পৌরসভার মধ্যে চারটি বিএনপি ও একটি করে আওয়ামী লীগ ও তাদের বিদ্রোহী প্রার্থী মেয়র নির্বাচিত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2011, 06:18 PM

Updated : 24 Aug 2022, 02:19 PM

জামালপুর, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামালপুরের ছয়টি পৌরসভার মধ্যে চারটি বিএনপি ও একটি করে আওয়ামী লীগ ও তাদের বিদ্রোহী প্রার্থী মেয়র নির্বাচিত হয়েছেন। সোমবার রাতে রিটার্নিং কর্মকর্তারা এ ফলাফল ঘোষণা করেন। ইসলামপুর পৌরসভায় আওয়ামী লীগের আব্দুল কাদের শেখ দেওয়াল ঘড়ি প্রতীকে ৭ হাজার ৩১৬ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির জয়নাল আবেদীন দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৯০ ভোট। রাত ১০টার দিকে রিটার্নিং কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান ফলাফল ঘোষণা করেন। দেওয়ানগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবুল কালাম আজাদ দোয়াত কলম প্রতীকে ৯ হাজার ২০৩ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আব্দুস সালাম খন্দকার কাপ-পিরিচ প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৪৬৯ ভোট। রাতে ১০টায় রিটার্নিং কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম এ ফলাফল ঘোষণা করেন। মেলান্দহ পৌরসভায় বিএনপি'র বিদ্রোহী প্রার্থী হাজী দিদার পাশা আনারস প্রতীকে ৭ হাজার ৭৩৯ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমথির্ত এম রফিকুল ইসলাম রহিম দেওয়াল ঘড়ি প্রতীকে পান ৪ হাজার ৯৩৬ ভোট। রাত ১০টায় রিটার্নিং কর্মকর্তা (ইউএনও) কামরুল ইসলাম এ ফলাফল ঘোষণা করেন। সরিষাবাড়ি পৌরসভায় বিএনপি সমথির্ত ফয়েজুল কবির তালুকদার শাহীন দেওয়াল ঘড়ি প্রতীকে ১৫ হাজার ৮৪৮ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মনির উদ্দিন দোয়াত কলম নিয়ে পান ৭ হাজার ৫৩৮ ভোট। রাত সাড়ে ১০টায় রিটার্নিং কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান ফলাফল ঘোষণা করেন। মাদারগঞ্জ পৌরসভায় বিএনপির মোশারফ হোসেন লেমন তালুকদার আনারস প্রতীকে ৮ হাজার ৪০৬ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মির্জা গোলাম কিবরিয়া কবীর পান ৬ হাজার ৫৩৮ ভোট। রিটার্নিং কর্মকর্তা (ইউএনও) শওকত আলী এ ফলাফল ঘোষণা করেন। জামালপুর পৌরসভায় বিএনপির শাহ মো. ওয়ারেছ আলী মামুন অনারস প্রতীকে ৪১ হাজার ৫৯৫ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আমান উল্লাহ আকাশ পান ১৯ হাজার ১৭ ভোট। রাত সাড়ে ১১টায় অতিরিক্ত জেলা প্রশাসক মৃণাল কান্তি দেব এ ফলাফল ঘোষণা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০১২ ঘ.