নরসিংদী, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীর দু'টি পৌরসভাতেই আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মেয়র নির্বাচিত হয়েছেন।
নরসিংদী পৌরসভায় মো. লোকমান হোসেন পেয়েছেন ৩১ হাজার ৯৬০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আ. মতিন সরকার পেয়েছেন ১১ হাজার ৪০৬ ভোট।
মনোহরদী পৌরসভায় আওয়ামী লীগের আলফাজ উদ্দীন পেয়েছেন ৩ হাজার ৬৪৯ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আ. খালেক পেয়েছেন ২ হাজার ৬০০ ভোট।
সোমবার রাতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোমেনা খাতুন এ ফলাফল ঘোষণা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩০৫ ঘ.
bdnews24