কিশোরগঞ্জ, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কিশোরগঞ্জের সাতটি পৌরসভার মধ্যে চারটিতে বিএনপি এবং বাকি তিনটিতে জয়ী হয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীরা।
ভোট গণনা শেষে রাতে ফল ঘোষণা করা হয়।
জেলা নির্বাচন কর্মকর্তা রাশেদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
কিশোরগঞ্জ পৌরসভায় মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত মাজহারুল ইসলাম ভূঁইয়া কাঞ্চন। তিনি ১৬ হাজার ৭৬২ ভোট পেয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী মাজহারুল ইসলাম পেয়েছেন ১১ হাজার ৪৯৩ ভোট।
কটিয়াদিপৌরসভায় মেয়র নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত তোফাজ্জল হোসেন খান দিলীপ। তিনি পেয়েছেন দশ হাজার ৪৯৭ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত শওকত ওসমান পেয়েছেন আট হাজার ৩৮৪ ভোট।
ভৈরব পৌরসভায় মেয়র নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত মো. শাহিন মিয়া। তিনি পেয়েছেন ১২ হাজার ২৫৯ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ফখরুল আলম আক্কাস পেয়েছেন ১১ হাজার ৭৭৬ ভোট।
কুলিয়ারচর পৌরসভায় মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত আবুল হাসান কাজল। তিনি পেয়েছেন নয় হাজার ৩০৪ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত মো. নূরুল মিল্লাত পেয়েছেন ছয় হাজার ৪২০ ভোট।
বাজিতপুর পৌরসভায় মেয়র নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত এহসান কুফিয়া। তিনি পেয়েছেন ৬ হাজার ৯৮৯ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত সারওয়ার আলম পেয়েছেন ৫ হাজার ৯৪৭ ভোট।
হোসেনপুর পৌরসভায় মেয়র নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত মাহবুবুর রহমান। তিনি পেয়েছেন ৫ হাজার ১১৭ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত আব্দুল কাইয়ূম খোকন পেয়েছেন ২ হাজার ১১৮ ভোট।
করিমগঞ্জ পৌরসভায় মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত আব্দুল কাউয়ূম। তিনি ভোট পেয়েছেন ৩ হাজার ৫৮৩টি।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী কামরুল ইসলাম চৌধুরী মামুন পেয়েছেন ২ হাজার ৯৭৯ ভোট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এমএসবি/২২০৩ ঘ.
bdnews24