২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে লড়াই আওয়ামী লীগের

গোপালগঞ্জের তিনটি পৌরসভার সবগুলোর নির্বাচনের ফল পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2011, 03:39 PM

Updated : 24 Aug 2022, 02:20 PM

গোপালগঞ্জ, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জের তিনটি পৌরসভার সবগুলোর নির্বাচনের ফল পাওয়া গেছে। জেলায় লড়াই হয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীদের মধ্যে। এখানে দলের কোনো সমর্থিত প্রার্থী ছিলো না। সোমবার সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। রাতে ফল ঘোষণা করা হয়। গোপালগঞ্জ পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) কে এম তারিকুল ইসলাম জানান, মো. রেজাউল হক সিকদার রাজু (দেয়ালঘড়ি) সাত হাজার ৪৮৯ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুশফিকুর রহমান লিটন (আনারস) পেয়েছেন তিন হাজার ৫৯৫ ভোট। টুঙ্গীপাড়ার রিটার্নিং কর্মকর্তা কাজী এম এমদাদুুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ পৌরসভায় ২৪৪৮ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত মো. ইলিয়াস হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী একই দলের মো. ফোরকান বিশ্বাস পেয়েছেন ১৬১৮ ভোট। কোটালীপাড়া পৌরসভায় ১ হাজার ৫৭০ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত এইচ এম অহিদুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী একই দলের মো. কামাল হোসেন শেখ পেয়েছেন ১ হাজার ৪৯৫ ভোট। কোটালীপাড়ার রিটার্নিং কর্মকর্তা কবির মাহমুদ সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এমএসবি/২১২৪ ঘ.