২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগ ৫, বিএনপি ১

ঢাকা বিভাগের ৬৩ পৌরসভার মধ্যে এখন পর্যন্ত সাতটির ফল পাওয়া গেছে। এর মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত পাঁচজন মেয়র নির্বাচিত হয়েছেন। একটিতে বিজয়ী হয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2011, 02:19 PM

Updated : 24 Aug 2022, 02:20 PM

ঢাকা, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকা বিভাগের ৬৩ পৌরসভার মধ্যে এখন পর্যন্ত সাতটির ফল পাওয়া গেছে। এর মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত পাঁচজন মেয়র নির্বাচিত হয়েছেন। একটিতে বিজয়ী হয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী। এছাড়া আওয়ামী লীগের 'বিদ্রোহী' এক প্রার্থীও নির্বাচিত হয়েছেন। সোমবার রাত সোয়া ৮টা পর্যন্ত নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে এই ফল পাওয়া গেছে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ শেষে সন্ধ্যার পর ফল ঘোষণা শুরু হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিরা সংশ্লিষ্ট রিটানিং কর্মকর্তাদের বরাত দিয়ে জানান, গোপালগঞ্জের তিনটি পৌরসভার মধ্যে দুটির ফল পাওয়া গেছে। এই দুটিতে মেয়র পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী। শরীয়তপুরের তিনটির মধ্যে দুটিতে আওয়ামী লীগ সমর্থিত এবং একটিতে একই দলের 'বিদ্রোহী' প্রার্থী মেয়র নির্বাচিত হয়েছেন। মাদারীপুরের শিবচরে মেয়র হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী। শেরপুরের নালিতাবাড়ী পৌরসভায় মেয়র নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী। বিডিনিউজ টোয়েনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০১৬ ঘ.