পিরোজপুর, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিরোজপুরে তিনটি পৌরসভাতেই আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা মেয়র নির্বাচিত হয়েছেন।
পিরোজপুর পৌরসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হয়েছেন বর্তমান মেয়র আওয়ামী লীগ সমর্থিত মো. হাবিবুর রহমান মালেক।
রিটার্নি কমকর্তা সহকারী জেলা প্রশাসক (এডিসি) শেখ মো. মনিরুজ্জামান এ কথা জানান।
স্বরূপকাঠি পৌরসভায় আওয়ামী লীগে সমর্থিত দেলোয়ার হোসেন ফারুক পাঁচ হাাজার ২১৩ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির 'বিদ্রোহী' প্রার্থী সফিকুল ইসলাম ফরিদ পেয়েছেন দুই হাজার ১০১ ভোট।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত ভোটগ্রহণের পর রাতে এ ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মো. মনিরুজ্জামান।
মঠবাড়িয়া পৌরসভায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী রফিউদ্দিন আহমেদ ফেরদৌস মেয়র নির্বাচিত হয়েছেন।
আনারস প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৩ হাজার ৬০৪ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির কেএম হুমায়ূন কবীর তালা প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ৫৪৮ ভোট।
রাত সাড়ে ৯টায় মঠবাড়িয়ার ইউএনও ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জাকির হোসেন এ ফলাফল ঘোষণা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২০০ ঘ.
bdnews24