চট্টগ্রাম, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রেপ্তার জেএমবি সদস্যদের তথ্যের ভিত্তিতে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মেডিক্যাল গেইট এলাকা থেকে চারটি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ।
বুধবার বেলা সাড়ে ১২টার দিকে হাটহাজারীর মেডিক্যাল গেইট সংলগ্ন এলাকার একটি সেতুর নিচ থেকে পরত্যক্ত অবস্থায় বোমাগুলো উদ্ধার করা হয়।
হাটহাজারী থানার পরিদর্শক জাকির হোসেন মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ২৬ ডিসেম্বর গ্রেপ্তার হওয়া জেএমবি সদস্য শামীম হাসান এবং পরবর্তীতে ঢাকা ও কুড়িগ্রামে গ্রেপ্তার অন্য দুই জেএমবি সদস্যের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়।
গত ২৬ ডিসেম্বর একই এলাকা থেকে চারটি বোমাসহ শামীম হাসানকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় আরো তিন জঙ্গি বোমা বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
জাকির হোসেন জানান, ২৬ ডিসেম্বর পালিয়ে যাওয়া তিন জঙ্গির মধ্যে হাফিজ উদ্দিন ও মোশাররফ হোসেন সাজু নামের দুই জঙ্গিও ছিলেন।
স
bdnews24