ঢাকা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার পৌরসভা নির্বাচনকে প্রভাবিত করার কোনো চেষ্টা করছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ছহুল হোসাইন।
বুধবার তিনি আরো জানিয়েছেন, নির্বাচন কমিশন যে কোনো মূল্যে নিরপেক্ষ, সুষ্ঠু ও অবাধ নির্বাচন উপহার দিতে প্রস্তুত।
নোয়াখালী ও ফেনীতে পৃথক মতবিনিময় সভায় তিনি এসব কথা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর নোয়াখালী প্রতিনিধি জানান, সকালে সেনবাগে পৌরসভা নির্বাচনে আইন-শৃংখলা ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন ছহুল হোসাইন।
এ সময় তিনি বলেন, "বর্তমান সরকার পৌরসভার নির্বাচনকে প্রভাবিত করার কোনো চেষ্টা করছে না। তাই আইন-শৃংখলা ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভয় পাওয়ার কিছু নেই।"
"নির্বাচন কমিশন সরকারের কাছে যখন যা চাইছে সরকার তাই ব্যবস্থা করছে", বলেন তিনি।
ছহুল হোসাইন বলেন, "এই নির্বাচন আমাদের জন্য কোনো এসিড টেস্ট নয়। আমরা এর চেয়ে বড় অনেক কাজ ইতিমধ্যে করে ফেলেছি।"
মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন সেনবাগ পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার খোরশেদ আলম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক সিরাজুল হক, পুলিশ সুপার হারুন-উর-রশীদ হাজারী ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তফা জামান।
ফেনী প্রতিনিধি জানান, ছহুল হোসাইন সকালে দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভায় অংশ নেন।
এ সময় তিনি বলেন, "যে কোনো মূল্যে নিরপেক্ষ, সুষ্ঠু ও অবাধ নির্বাচন উপহার দিতে নির্বাচন কমিশন প্রস্তুত। সরকারও নিরপেক্ষ নির্বাচন চায়।"
যার যার অবস্থান থেকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে ছহুল হোসাইন বলেন, "আপনাদের স্ব স্ব ক্ষেত্রে সচেতনতার সঙ্গে কাজ করতে হবে- যাতে ভোটাররা নির্বিঘে
bdnews24