২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'দমন-পীড়নে বিএনপির রেকর্ড ভাঙার ইচ্ছে নেই'

বিএনপির অভিযোগ প্রত্যাখ্যান করে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা ওবায়দুল কাদের উল্টো বলেছেন, বিএনপি-জামায়াত জোট সরকারের সময়েই বরং বিরোধীদের ওপর দমন-পীড়ন বেশি চলেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2011, 11:51 AM

Updated : 24 Aug 2022, 02:16 PM

ঢাকা, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির অভিযোগ প্রত্যাখ্যান করে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা ওবায়দুল কাদের উল্টো বলেছেন, বিএনপি-জামায়াত জোট সরকারের সময়েই বরং বিরোধীদের ওপর দমন-পীড়ন বেশি চলেছে। তিনি শনিবার এক আলোচনা সভায় বলেন, "বর্তমান সরকার চারদলীয় জোট আমলের দমন-নিপীড়নের রেকর্ড ভাঙতে পারেনি; ভাঙার কোনো ইচ্ছাও আওয়ামী লীগের নেই।" মহাজোট সরকারের দুই বছরে বিরোধীদের দমন-পীড়ন ছাড়া কোনো সাফল্য নেই- বিএনপির এ অভিযোগের প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাদেরের এ বক্তব্য। কাদের বলেন, "রাজনীতির অবস্থা এমন দাঁড়িয়েছে যে বিএনপি প্রো-অ্যাকটিভ নয়, রি-অ্যাকটিভ পলিটিক্স করে। বর্তমান সরকারের সময় বিএনপি অফিসের সামনে কোনো তারকাঁটা নেই। কিন্তু জোট সরকারের পাঁচটি বছর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় তারকাঁটার বেড়ায় বন্দি ছিলো। ২১ ফেব্র"য়ারির আলোচনাও করতে দেয়নি সেখানে।" "শেখ হাসিনার অফিসেও তারা (বিএনপি) লাইটের সুইচ বন্ধ করে দিয়েছে। কিন্তু আজ সেটা হচ্ছে না", বলেন তিনি। বিরোধী দল হিসেবে বিএনপি ব্যর্থ বলে দাবি করেন কাদের। তিনি বলেন, বিরোধী দলের নেতা-নেত্রীর মধ্যে কোনো সমন্বয় নেই। ক্রমাগত সংসদ র্বজন করে অন্ধ আক্রোশ ও দেশ বিক্রি তত্ত্বের বৃত্তে আটকে থাকলে তাদের ব্যর্থতা আরো বাড়বে। বিরোধী দলের পাশাপাশি সরকারের প্রতি পরামর্শ দিয়ে আওয়ামী লীগের এ নেতা বলেন, "সরকারের তৃতীয় বছরের যাত্রায় মধু চন্দ্রিমাহীন কঠিন দিন পার করতে হবে। সামনে চ্যালেঞ্জগুলো মোকাবেলায় এখন থেকে উত্তাল সাগর অতিক্রম করতে হবে।" বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে 'বঙ্গবন্ধু ও আজকের বাংলাদেশ' শীর্ষক এক আলোচনা সভায় বক্তব্য রাখেন ওবায়দুল কাদের। এর আয়োজক ছিলো বঙ্গবন্ধু আদর্শ মূল্যায়ন ও গবেষণা সংসদ। কাদের বলেন, "৩৫ বছর ধরে চরিত্র হননের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর নেতৃত্বকে বিনষ্ট করতে চায় একটি ষড়যন্ত্রকারী গোষ্ঠী। বঙ্গবন্ধুর নাম ভাঙ্গিয়ে তাকে নিয়ে বেশি বাড়াবাড়ি না করলে তার আত্মা শান্তি পাবে।" সভায় বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ সাগুফতা ইয়াসমিন এমিলি, সংসদ সদস্য এবিএম আনোয়ারুল হক, মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের ভাইস চেয়ারম্যান আকরাম হোসেন, কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক এমএ করিম, বঙ্গবন্ধু আদর্শ মূল্যায়ন ও গবেষণা সংসদের সভাপতি শেখ মো. জাহাঙ্গীর আলম প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/১৭৫০ ঘ.