২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'জনগণের মুখোমুখী' মংলার ছয় মেয়রপ্রার্থী

বাগেরহাটের মংলাপোর্ট পৌরসভার ছয় মেয়রপ্রার্থী 'জনগণের মুখোমুখী' হয়ে তাদের বিভিন্ন প্রতিশ্র"তি জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2011, 03:10 PM

Updated : 24 Aug 2022, 02:15 PM

বাগেরহাট, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাগেরহাটের মংলাপোর্ট পৌরসভার ছয় মেয়রপ্রার্থী 'জনগণের মুখোমুখী' হয়ে তাদের বিভিন্ন প্রতিশ্র"তি জানিয়েছেন। এসব প্রতিশ্র"তির মধ্যে মংলা বন্দরসহ বিভিন্ন খাতের শ্রমিকদের বিভিন্ন সমস্যা সমাধানের বিষয়টি অগ্রাধিকার পায়। মংলার শ্রমিক সংঘ মিলনায়তনে বুধবার সকাল ১১ টায় সুশাসনের জন্য নাগরিক (সুজন) নামের একটি বেসরকারি সংগঠন পৌরসভার ছয় মেয়রপ্রার্থীকে জনগণের মুখোমুখী করে। সুজনের মংলা শাখা আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের মংলা শাখার সভাপতি ফ্রান্সিস সুদান হালদার। অনুষ্ঠানে প্রার্থীরা সবাই মেয়র হিসেবে নির্বাচিত হওয়ার কী করবেন সেটা তুলে ধরেন উপস্থিত জনতার সামনে। জনতার পক্ষ থেকে প্রত্যেক প্রার্থীকে তিনটি করে প্রশ্ন করা হয়। প্রার্থীরা এ সব প্রশ্নের উত্তর দেন। তবে পৌরসভার সড়ক বাতি ও হাট-বাজার উন্নয়ন বিষয় নিয়ে কেউ প্রশ্ন করেননি। মেয়রপ্রার্থীরাও কোনো প্রতিশ্র"তি দেননি। পরে তারা সুজনের পক্ষ থেকে দেওয়া তের দফার একটি অঙ্গীকারনামায় স্বাক্ষর করেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারী ছয় মেয়রপ্রার্থী হলেন- মোল্লা আব্দুল জলিল (মাইক), শেখ আব্দুস সালাম (দোয়াত-কলম), শাজাহান শিকারী (আনারস), জালাল আহমেদ বুলবুল (চশমা), তালুকদার আক্তার ফারুক (তালা-চাবি) ও মো. জুলফিকার আলী (ঘড়ি)। পৌরসভা নির্বাচনের অপর তিন মেয়রপ্রার্থী মো. জসিম উদ্দিন, শেখ আব্দুল খালেক ও খলিলুর রহমান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- সুজনের কেন্দ্রীয় সম্পাদক বদিউল আলম মজুমদার। বিশেষ অতিথি ছিলেন মংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও রিটার্নিং কর্মকর্তা মো. সাঈদুর রহমান, মংলা থানার ওসি কাজী জালাল উদ্দিন আহমেদ প্রমুখ। ইউএনও সাইদুর রহমান উপস্থিত নাগরিকদের আশ্বস্ত করে বলেন, তিনিসহ