মৌলভীবাজার, ৩জানুয়ারী ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ছাত্রদলের দুই গ্র"প একই স্থানে একই সময় সমাবেশ ডাকায় মৌলভীবাজারের আফরোজগঞ্জ বাজারে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
সোমবার বিকাল ৩টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সদর উপজেলার আফরোজগঞ্জ বাজারে সব ধরনের কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা বহাল থাকবে।
মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) আব্দুল বারেক এই আদেশ জারি করেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জেলার পুলিশ সুপারিনটেনডেন্টের (এসপি) অনুরোধে তিনি ঘটনাস্থলে ১৪৪ ধারা জারি করেছেন।
মৌলভীবাজার জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান জানান, সদর উপজেলার খলিলপুর ইউনিয়ন ছাত্রদলের দুই গ্র"প আফরোজগঞ্জ বাজারে সোমবার বিকাল ৪টায় পাল্টাপাল্টি সমাবেশ আহবান করে।
এসপি হারুন অর রশিদ জানান, ছাত্রদলের দুটি গ্র"প একই স্থানে সমাবেশ আহবান করায় উত্তেজনা দেখা দেয়। আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশংকায় সভাস্থল ও আশপাশের এলাকায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করা হয়ঠ।
মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট তৌহিদুল ইসলাম চৌধুরী জানান, সংঘাত এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯২৩ ঘ.
bdnews24