২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদালতে নিঃশর্ত ক্ষমা চাইলেন খোকা

আদালতের নির্দেশ অনুযায়ী প্রতিবেদন দিতে না পারায় নিঃশর্ত ক্ষমা চাইলেন ঢাকা সিটি কর্পোরেশনের (ডিসিসি) মেয়র সাদেক হোসেন খোকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2010, 11:55 AM

Updated : 25 Aug 2022, 06:43 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদালতের নির্দেশ অনুযায়ী প্রতিবেদন দিতে না পারায় নিঃশর্ত ক্ষমা চাইলেন ঢাকা সিটি কর্পোরেশনের (ডিসিসি) মেয়র সাদেক হোসেন খোকা। মঙ্গলবার বিচারপতি ইমান আলী ও বিচারপতি ওবায়দুল হাসানের বেঞ্চে হাজির হয়ে খোকা ক্ষমা চান। বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৫ ফেব্র"য়ারি হাইকোর্ট ডিসিসিকে একটি নির্দেশ দেয়। ওই নির্দেশে সাভার ডাম্পিং গ্রাউন্ডে ডিসিসি কী পরিমাণ আর্বজনা ফেলেছে এবং তাতে পরিবেশের কী ক্ষতি হয়েছে তা জানতে চাওয়া হয়। কিন্তু আদারতের নির্দেশ অনুযায়ী এ বিষয়ে ডিসিসি কোনো প্রতিবেদন দাখিল না করায় বেলা আদালত আবমাননার অভিযোগ আনে। এতে সাদেক হোসেন খোকা ও প্রকল্প পরিচালক ইউসুফ বিন হারুনকে কারণ জানানোর নির্দেশ দেওয়া হয়। মঙ্গলবার উভয়েই আদালতে হাজির হয়ে ক্ষমা প্রার্থনা করেন। তাদের আইনজীবী ব্যারিস্টার রফিক উল হক আদালতে জানান, এ ধরনের কোনো প্রকল্প ডিসিসির নাই। এরপর আদালত এ বিষয়ে আগামী মার্চের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/আরএ/এইচএ/১৭৫২ ঘ.