২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'ধর্মভিত্তিক দলের কার্যালয় তালাবদ্ধ করতে হবে'

সর্বোচ্চ আদালতের রায়ের পর ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ হয়ে গেছে দাবি করে এ ধরনের দলগুলোর কার্যালয় বন্ধ করে দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সিপিবি সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2010, 08:45 AM

Updated : 25 Aug 2022, 06:42 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সর্বোচ্চ আদালতের রায়ের পর ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ হয়ে গেছে দাবি করে এ ধরনের দলগুলোর কার্যালয় বন্ধ করে দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সিপিবি সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম। তিনি শনিবার ঢাকায় এক অনুষ্ঠানে বলেন, সুপ্রিম কোর্টের আদেশের পরই সংবিধানের ৩৮ ধারা অনুুযায়ী সব ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধ হয়ে গেছে। এরপর আর তাদের রাজনীতি করার কোনো সুযোগ নেই। "সরকারের উচিত হবে, জামায়াতে ইসলামীসহ সব ধর্মভিত্তিক দলের কার্যালয়ে তালা দেওয়া। এটা না করলে আদালত অবমাননা করা হবে", বলেন সেলিম। সংবিধানের পঞ্চম ও সপ্তম সংশোধনী অবৈধ করে সর্বোচ্চ আদালত রায় দেওয়ার পর সরকার সংবিধান সংশোধনের উদ্যোগ নিয়েছে। এ জন্য একটি বিশেষ সংসদীয় কমিটি গঠন করেছে। কমিটি বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকও করছে। বৃহস্পতিবার একদল বিশেষজ্ঞের সঙ্গে বৈঠকের পর কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত সাংবাদিকদের বলেন, তারা রাজনীতিতে ধর্ম ও সা