২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি স্থায়ী কমিটির বৈঠক চলছে

দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2010, 03:10 PM

Updated : 25 Aug 2022, 06:40 PM

ঢাকা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মঙ্গলবার রাত সাড়ে ৮টায় এই বৈঠক শুরু হয়েছে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে। খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ''বৈঠক চলছে। বৈঠকে দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হচ্ছে।'' বৈঠকে দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আর এ গনি, মাহবুবুর রহমান, এম শামসুল ইসলাম, তরিকুল ইসলাম, এম কে আনোয়ার, সারোয়ারি রহমান, আ স ম হান্নান শাহ প্রমুখ উপস্থিত আছেন। এই বৈঠকে সংসদের ষষ্ঠ অধিবেশনে বিএনপির যোগ দেওয়া না দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা হবে। দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ''সংসদে যাওয়া না যাওয়ার বিষয়টি নিয়ে স্থায়ী কমিটি বৈঠকে আলোচনা হবে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে সংসদীয় দলের সভায়।'' বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএনএস/এইচএ/২১০০ঘ.