২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেএমবি সদস্য সন্দেহে যুবক আটক

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সিমলাবো এলাকা থেকে মঙ্গলবার সকালে জেএমবি সদস্য সন্দেহে এক যুবককে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2010, 11:38 AM

Updated : 25 Aug 2022, 06:40 PM

নারায়ণগঞ্জ, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সিমলাবো এলাকা থেকে মঙ্গলবার সকালে জেএমবি সদস্য সন্দেহে এক যুবককে আটক করেছে পুলিশ। তার কাছ থেকে আরবি এবং বাংলায় লেখা সংগঠনের ৩৪ সদস্যের পরিচয়পত্র, ১২ জন যুবকের ছবি, একটি ডায়েরি, দুটি মোবাইল সেটসহ বিপুল পরিমাণ জেহাদি বই উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। । আটক শহিদুল ইসলাম (২৮) নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বাউশাম গ্রামের গোলাম মিয়ার ছেলে। ভুলতা পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দেড় মাস আগে উপজেলার শিমলাবো এলাকার রওশনারার বাড়ি ভাড়া নেয় শহিদুল। প্রতিদিন তার কাছে কিছু অপরিচিত যুবক আসা যাওয়া করতো। রূপগঞ্জ থানার ওসি ফোরকান সিকদার জানান, জেএমবি সদস্য সন্দেহে শহিদুলকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ২০০৯ সালের ২৬ অক্টোবর রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার আড়িয়াবো এলাকায় অভিযান চালিয়ে জেএমবির শূরা কমিটির ২ সদস্যসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৭৩৬ ঘ.