ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রমজান মাসে দ্রব্যমূল্য ও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি দেশবাসীসহ সমগ্র মুসলিম জাতিকে ঈদের শুভেচ্ছা জানান।
শনিবার সকালে গণভবনে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে তিনি সাংবাদিকদের বলেন, "আমি অত্যন্ত খুশি। অন্যান্যবারে চেয়ে এবার দেশে জিনিসপত্রের দাম বাড়েনি। আইনশৃঙ্খলা পরিস্থিতিও তুলনামূলকভাবে ভাল ছিল।"
তিনি বলেন, "কেবল ঢাকা নয়, দেশের সর্বত্র আইনশৃঙ্খলা পরিস্থিতি ভাল ছিল। এ কারণে রমজান মাসে মানুষ অনেক রাত পর্যন্ত নির্বিঘে
bdnews24