২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে যুবদলের সংঘর্ঘে নিহত ১

দু'গ্র"পের সংঘর্ষে বরিশালের উজিরপুর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহ আলম চুন্নু (৩৮) নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2010, 12:31 PM

Updated : 25 Aug 2022, 06:35 PM

বরিশাল, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দু'গ্র"পের সংঘর্ষে বরিশালের উজিরপুর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহ আলম চুন্নু (৩৮) নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় যুবদলের দুই গ্র"পের সংঘর্ষে চুন্নু মারাত্মক আহত হন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ মো. শামিম (২৮) ও মো. ফিরোজ (৩০) নামে দুইজনকে আটক করেছে। উজিরপুর উপজেলা ছ্ত্রাদলের সাবেক সভাপতি মনিরুজ্জামান লিখন জানান, বিএনপির যুগ্ম আহ্বায়ক এস সরফুদ্দিন আহমেদ সান্টু সমর্থকরা উজিরপুর ওটরা ডিগ্রি কলেজে সোমবার ইফতার পার্টির আয়োজন করে। ওইদিন একই স্থানে কেন্দ্রীয় যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল সমর্থকরাও ইফতার মাহফিলের আয়োজন করে। এ নিয়ে দু'গ্র"পের সংর্ঘষে আলাল সমর্থকরা সান্টু গ্র"পের সদস্য চুন্নুকে মারধর করে। গুরুতর আহত অবস্থায় তাকে রাতে ঢাকা মেডিকল কলেজ হাসপাতালে পাঠানো হয়। উজিরপুর থানার ওসি সুকুমার রায় বলেন, উপজেলার যুগিরকান্দা থেকে দুইজনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। ওই মামলায় তাদের আসামি করা হলে তাতে গ্রেপ্তার দেখানো হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৮১২ ঘ.