ঢাকা, সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়ার মতো 'একটি অপরাধ প্রবণ পরিবারের' নির্লজ্জ গুণকীর্তন বাদ দিয়ে নিজেদের জনপ্রিয়তা কমার কারণ মূল্যায়নে বিএনপি নেতাদের আহ্বান জানিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
রোববার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ক্ষমতাসীন দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ আওয়ামী লীগের পক্ষে এ আহ্বান জানান।
জরিপকারী প্রতিষ্ঠান নেল্সেন'র সাম্প্রতিক এক জরিপের ফল উদ্ধৃত করে হানিফ বলেন, "প্রতিবেদনে দেখা যায় গত দেড় বছরে আওয়ামী লীগ তার ভোট ব্যাংক ধরে রাখতে সক্ষম হয়েছে এবং বিএনপির জনপ্রিয়তা কমেছে।"
এ প্রেক্ষিতে আওয়ামী লীগের এ নেতা বিএনপির প্রবীণ নেতাদের জনপ্রিয়তা হ্রাসের কারণ মূল্যায়ন করে দেখতে অনুরোধ জানান।
হানিফ বিরোধী দলের নেতাদের জনদুর্ভোগ সৃষ্টি করে তারেক-কোকোসহ দুর্নীতিবাজ ও সন্ত্রাসীদের বাঁচানোর অপচেষ্টা, দেশ ও জাতিদ্রোহী কর্মকাণ্ড এবং যুদ্ধাপরাধীদের বিচারের পথে প্রতিবন্ধকতা সৃষ্টির অপচেষ্টা থেকে বিরত থাকার আহ্বান জানান।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বলেন, "বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ (বাকশাল) নিয়ে আমাদের নতুন করে চিন্তাভাবনা নেই। কৃষক-শ্রমিক শব্দটি নতুন করে আওয়ামী লীগে অন্তর্ভুক্ত করারও কোনো সম্ভাবনা নেই। তবে আমরা বাকশালের আদর্শ এখনো ধারণ করি এবং সেই চিন্তা, চেতনা ও ভাবধারাকে অনুসরণ করে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই।"
লিখিত বক্তব্যে হানিফ বলেন, জাতীয় ঐক্যের মধ্য দিয়ে দেশবাসীর অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ কৃষক-শ্রমিক আওয়ামী লীগ গঠন করেছিলেন। জাতির জনককে সপরিবারে নির্মমভাবে হত্যার পর অবৈধ ক্ষমতা দখলদার সামরিক স্বৈরশাসক জিয়াউর রহমান রাজনৈতিক দলের রেজিস্ট্রেশনের সময় গায়ের জোরে কৃষক-শ্রমিক শব্দ দুটি বাদ দেন। জেনারেল জিয়া এটি করেছিলেন কৃষক-শ্রমিককে গোড়া থেকেই শত্র" মনে করার কারণে।
বিএনপি মহাসচিবের নতুন নির্বাচন দাবিকে হানিফ মামা বাড়ির আব্দার আখ্যায়িত করে বলেন, "জনপ্রিয়তা যাচাইয়ের জন্য যখন-তখন নির্বাচনের প্রশ্ন তোলা অগণতান্ত্রিক মনোভাবের লক্ষণ এবং নির্বাচনকে ছেলের হাতের মোয়া ভেবে তা অপব্যবহারে আব্দার কখনো গণতন্ত্র সঙ্গত নয়। ব্যক্তি বিশেষের খেয়াল খুশি চরিতার্থ করতে দেশে নির্বাচন অনুষ্ঠিত হয় না।"
সংবাদ স
bdnews24