২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনাকে ঈদ কার্ড পঠিয়েছেন খালেদা

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঈদের শুভেচ্ছা কার্ড পাঠিয়েছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2010, 10:16 AM

Updated : 25 Aug 2022, 06:35 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঈদের শুভেচ্ছা কার্ড পাঠিয়েছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া। বিরোধী দলীয় নেতার সহকারি একান্ত সচিব সুরুতজ্জামান রোববার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে তার প্রটোকল অফিসারের কাছে ঈদ কার্ডটি দিয়েছেন বলে জানান দলের দপ্তর সম্পাদক রহুল কবির রিজভী। বেলা ১২ টায় এই কার্ড প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁঁছানো হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন বিরোধী দলীয় নেতার সহকারি একান্ত সচিব। ইতিমধ্যে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়াকেও ঈদ শুভেচ্ছা কার্ড দেওয়া হয়েছে। খালেদা জিয়া বর্তমানে ওমরাহ পালনে সৌদি আরব রয়েছেন। আগামী ৯ সেপ্টেম্বর তিনি দেশে ফিরবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেএমএস/১৬০৪ ঘ.