২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইডিবি প্রেসিডেন্টের সঙ্গে খালেদার সাক্ষাৎ

বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া শনিবার জেদ্দায় ইসলামিক ডেভেলমেন্ট ব্যাংকের (আইডিবি) প্রেসিডেন্ট ড. আহম্মদ মুহাম্মদ আলীর সঙ্গে দেখা করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2010, 02:10 PM

Updated : 25 Aug 2022, 06:34 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া শনিবার জেদ্দায় ইসলামিক ডেভেলমেন্ট ব্যাংকের (আইডিবি) প্রেসিডেন্ট ড. আহম্মদ মুহাম্মদ আলীর সঙ্গে দেখা করেছেন। শনিবার বিকালে এই সাক্ষাৎ হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন তার সফরসঙ্গী বিএনপি উপদেষ্টা কাউন্সিলের সদস্য সাবিহ উদ্দিন আহমেদ। জেদ্দায় আইডিবি'র সদর দপ্তরে ড. আহম্মদের সঙ্গে আধঘণ্টা কথা বলেন খালেদা। পরে আইডিবি সম্মেলন কক্ষে সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা ব্যাংকের কার্যক্রম খালেদা জিয়াকে অবহিত করেন। এর আগে মক্কায় ওমরাহ পালন করেন খালেদা জিয়া। সাবিহ উদ্দিন আহমেদ বলেন, "বাংলাদেশে আইডিবি পরিচালিত বিভিন্ন প্রকল্পস, জ্বালানি, মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে নতুন প্রকল্পে বাংলাদেশকে সহযোগিতার বিষয়ে দুই নেতা আলোচনা করেছেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২০০৮ ঘ.