২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুবদল ও জামায়াতের ৯ নেতা-কর্মীর জামিন

যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হেসেন আলাল ও সাধারণ সম্পাদক সাইফুল আলম নীরবসহ আট নেতাকর্মীকে দুই মাসের আগাম জামিন দিয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2010, 01:55 PM

Updated : 25 Aug 2022, 06:30 PM

ঢাকা, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হেসেন আলাল ও সাধারণ সম্পাদক সাইফুল আলম নীরবসহ আট নেতাকর্মীকে দুই মাসের আগাম জামিন দিয়েছে হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি একেএম জহিরুল হকের বেঞ্চ তাদের জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেয়। গত ২২ অগাস্ট বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর সাময়িক মুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদ কর্মমসূচিকে কেন্দ্র করে পুলিশের কাজে বাধা দেওয়ায় অভিযোগে পল্টন থানায় মামলাটি দায়ের করা হয়। তাদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদিন। এদিকে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর আমির রফিকুল ইসলাম খানকে ছয়টি মামলায় পুলিশ প্রতিবেদন দাখিল না করা পর্যন্ত আগাম জামিন দিয়েছে হাইকোর্ট। বিচারপতি শরিফ উদ্দিন চাকলাদার ও বিচারপতি মো.ফজলুর রহমানের বেঞ্চ তার জামিন আবেদনের শুনানি শেষে এ আদেশ দেয়। পল্টন, মতিঝিল, কাফরুল ও ঢাকার মুখ্য মহানগর আদালতে তার বিরুদ্ধে এই ছয়টি মামলা দায়ের করা হয়। তার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এইচএ/১৯৫০ ঘ.