লিটন হায়দার
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক
ঢাকা, অগাস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা মামলার অধিকতর তদন্ত শেষে অভিযোগপত্রে আসামি হিসাবে 'আলোচিত' কয়েকজনকে যুক্ত করা হতে পারে।
শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ আভাস দিয়েছেন মামলার বর্তমান তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ সুপার আবদুল কাহহার আকন্দ।
তিনি বলেন, "মামলার অধিকতর তদন্ত চলছে। নিকট সময়ের মধ্যে আদালতে অভিযোগপত্র দাখিলের চেষ্টা চলছে। অভিযোগপত্রে আসামি হিসাবে আলোচিত কয়েকজনের নাম যুক্ত করার সম্ভাবনা রয়েছে।"
কাদেরকে যুক্ত করা হচ্ছে
bdnews24