ঢাকা, অগাস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজনীতিবিদ ও কূটনীতিকদের সম্মানে বৃহস্পতিবার জাতীয় পার্টির ইফতার পার্টিতে যোগ দেন সরকারি ও বিরোধী দলের নেতারা।
গুলশানের ওয়েস্টিন হোটেলে এই ইফতার পার্টির আয়োজন করেন দলের চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ।
এবার রমজানে এই প্রথম সরকার ও বিরোধী দলের নেতারা কোনো ইফতার পার্টিতে একসঙ্গে যোগ দিলেন।
এর আগে বিএনপির ইফতার পার্টিতে আওয়ামী লীগের নেতারা যাননি। অনুরূপভাবে রাজনীতিবিদদের সম্মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইফতার পার্টিতে বিএনপির কোনো নেতাও যাননি।
এরশাদের ইফতার পার্টিতে সরকারি দলের সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, সভাপতিমণ্ডলীর সদস্য কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করীম সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুুব-উল-আলম হানিফ এবং অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত উপস্থিত ছিলেন।
প্রধান বিরোধী দল বিএনপির সহসভাপতি আবদুল্লাহ আলম নোমান, উপদেষ্টা কাউন্সিলের সদস্য শামসুজ্জামান দুদু অংশ নেন।
ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদের সভাপতি আ স ম আবদুর রব, সাম্যবাদী দলের সভাপতি শিল্পমন্ত্রী দিলীপ বড়
bdnews24