২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে যুবলীগকর্মীদের গোলাগুলি

অটোরিকশা স্ট্যান্ডে চাঁদাবাজি নিয়ে মুন্সীগঞ্জ সদর উপজেলার মুক্তারপুর এলাকায় সরকার সমর্থক যুবলীগের দুই গ্র"পের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2010, 02:21 PM

Updated : 25 Aug 2022, 06:29 PM

মুন্সীগঞ্জ, অগাস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অটোরিকশা স্ট্যান্ডে চাঁদাবাজি নিয়ে মুন্সীগঞ্জ সদর উপজেলার মুক্তারপুর এলাকায় সরকার সমর্থক যুবলীগের দুই গ্র"পের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকালে এ ঘটনায় দেলোয়ার হোসেন (৩০) নামে একজন পায়ে গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, চাঁদাবাজি নিয়ে যুবলীগের স্থানীয় নেতা ইমরান হোসেন ও দেলোয়ার হোসেন মধ্যে এই সংঘর্ষ বাঁধে। গুলিবিদ্ধ দেলোয়ারকে গোপনে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে স্থানীয়রা জানান। সদর থানার ওসি শহিদুল ইসলাম জানান, পরিস্থিতি এখন শান্ত। এই ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০১৮ ঘ.