২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীর ৩০ বিএনপি নেতাকর্মী কারাগারে

দু'টি বিস্ফোরক মামলায় নরসিংদী বিএনপির ৩০ নেতাকর্মীকে জেল হাজতে পাঠিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2010, 01:23 PM

Updated : 25 Aug 2022, 06:28 PM

নরসিংদী, অগাস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দু'টি বিস্ফোরক মামলায় নরসিংদী বিএনপির ৩০ নেতাকর্মীকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার জেলার মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতের বিচারক আবু সৈয়দ দিলজার হোসেন এ আদেশ দেন। এর আগে তারা আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। মামলার নথি থেকে জানা যায়, গত ২০০৯ সালের ২২ ডিসেম্বর জেলার পলাশ উপজেলায় আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ হয়। এরপর বিএনপি নেতা-কর্মীরা ভাংচুর ও অগ্নিসংযোগ করে। পরদিন আওয়ামী লীগ কর্মী সোহেল মিয়া বাদী হয়ে দ্রুত বিচার আইনে একটি এবং পলাশ থানার উপ-পরিদর্শক শফিকুল আলম বাদী হয়ে দুটি বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করেন। ওই তিন মামলায় বিএনপির ৫৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো আড়াই হাজার সমর্র্থককে আসামি করা হয়। এরমধ্যে দ্রুত বিচার আইনে করা মামলাটি আদালত খারিজ করে দিয়েছে। বিস্ফোরক মামলায় তাদের কারাগাে পাঠানো হয়। আসামিদের আইনজীবী কানিজ ফাতেমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আসামিরা আদালতে উপস্থিত হয়ে তিনটি মামলায় জামিনের আবেদন করেন। এরমধ্যে দ্রুত বিচার আইনের মামলাটি খারিজ করে দিয়েছে আদালত। দুই বিস্ফোরক মামলায় বিএনপি নেতা-কর্মীদের জেল হাজতে পাঠানো হয়। এদের মধ্যে চারজন উভয় মামলায় আসামি রয়েছেন। জেল হাজতে পাঠানো হয়েছে- পলাশ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান হুমায়ন, যুবদলের সাংগঠনিক সম্পাদক নিছার আহম্মেদ খাঁন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল বাছেদ ভূইয়া, স্থানীয় বিএনপি নেতা আলম মোল্লা, জিনারদী ইউনিয়ন বিএনপি সভাপতি ফিরোজ মোল্লা, ডাঙ্গা ইউনিয়ন যুব দলের সভাপতি বকুল মিয়া, চরসিন্ধুর ইউনিয়ন যুবদলের সভাপতি বখতিয়ার হোসেন, জহির মোল্লা, বজলুল, রাশেদ, মোস্তাক, মোস্তফা, নাসির উদ্দিন, ওবায়দুল হক রঞ্জু, সানোয়ার, নিউটন, বাতেন সরকার, বাবু, রাসেল, আজিজ ভূইয়া, আসাদ আকন, আজিজুল হক গাজী, নজরুল ইসলাম, সুরুজ মোল্লা, বাতেন, আনোয়ার হোসেন, সিদ্দিকুল, মোমেন ও রতনকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯১৫ ঘ.