ঢাকা, অগাস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সামাজিক অবক্ষয় থেকে সমাজকে রক্ষার লক্ষ্যে কাজ করার জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পাশাপাশি শিক্ষকদের সমালোচনা করে তিনি বলেন, "প্রকৃত শিক্ষার জায়গায় এখন বাণিজ্য ঢুকে গেছে। শিক্ষা এখন উপার্জনের হাতিয়ারে পরিণত হয়েছে। শিক্ষকতা ছিলো একটি আদর্শ পেশা। এখন আদর্শ ও নীতিবোধ উধাও হয়ে গেছে।"
জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) মিলনায়তনে মঙ্গলবার সকালে 'সিনিয়র স্টাফ কোর্স অন এডুকেশন অ্যান্ড ম্যানেজমেন্টের' উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রতিটি শিক্ষার্থীর মধ্যে যেনো সামাজিক মূল্যবোধ গড়ে ওঠে সেই শিক্ষা দেওয়ার জন্য শিক্ষকদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়ে তিনি বলেন, "আমরা শিক্ষকদের মানসিকতার পরিবর্তন চাই। আমরা চাই- শিক্ষাক্ষেত্রে সব ধরণের অব্যবস্থাপনা দূর করে শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা ফিরে আসুক।"
গুণগত মানসম্পন্ন শিক্ষার জন্য সুদক্ষ শিক্ষকের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, "আমরা চাই আদর্শ ফিরে আসুক।"
তিনি বলেন, "স্বাধীনতার ৩৮ বছর পরও আমাদের স্বাক্ষরতার হার যেখানে শতকরা ৫০ ভাগ সেখানে আমি মনে করি-
bdnews24